পবিত্র রমজান মাসের শুরুতে রাজধানীর বাজারে দেশি-বিদেশি ফলের দাম বেড়ে গেছে। বিদেশি আপেল, মাল্টা জাতীয় ফলের দাম প্রতি কেজি ৪০–৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, আর দেশি ফল যেমন কলা ও বরইয়ের দাম বেড়েছে ২০–৫০ টাকা পর্যন্ত।


\r\n

বাজারে দেশি কলা প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা, যা আগে ছিল ১২০ টাকা। সাগর কলা ও সাবরি কলা বিক্রি হচ্ছে ১৫০–১৬০ টাকায়, বাংলা কলা ১০০–১২০ টাকায়। তরমুজের দাম কেজিপ্রতি ৭০–৯০ টাকা, পেয়ারার দাম ১০০–১৫০ টাকা, আনারস ৪০–৬০ টাকা, মৌসুমি বরই ১২০–২০০ টাকা এবং দেশি পেঁপের দাম কেজিপ্রতি ৮০–১০০ টাকা পর্যন্ত। দাম বৃদ্ধি মূলত গত ২–৩ দিনে ঘটেছে।

\r\n

বিদেশি ফলের মধ্যে খেজুর, মাল্টা ও আপেলের চাহিদা রোজার সময় সবচেয়ে বেশি থাকে। মাল্টার দাম বেড়ে ৩২০–৩৬০ টাকা এবং আপেলের দাম ৩৬০–৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

\r\n

বাজারের ব্যবসায়ীরা বলছেন, রোজার চাহিদা বৃদ্ধির সঙ্গে নির্বাচনের প্রভাব ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ বিঘ্নিত হয়েছে।  বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় ২০–৫০ টাকা বেশি দিয়ে ফল কিনতে হচ্ছে।

\r\n

ক্রেতারা  বলেন, রোজার আগে সব জিনিসের দাম বেড়ে যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে, তাই সরকারের নজরদারি জরুরি।

\r\n

ফলে রোজার আগেই ফলের বাজারে দাম বৃদ্ধির প্রভাব গ্রাহক ও বিক্রেতা উভয়ের জন্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।