সরকার সোমবার (১৬ মার্চ) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে এসবির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান করা হয়েছে।
\r\n\r\n\r\n
অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) মো. শওকত আলী চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হয়েছেন। এছাড়া এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
\r\n\r\n\r\n





