ব্যালন ডি’অরের মঞ্চে এবার পুরস্কার উঠেছে উসমান দেম্বেলের হাতে। তবে এ ফলাফল মেনে নিতে পারছেন না লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাওয়ি। তাঁর দাবি, ছেলের হাতে পুরস্কার না ওঠা ছিল ‘খুবই অদ্ভুত’ এক ঘটনা।

নাসরাওয়ি বলেন, “আমাদের বলতে হবে, এখানে কিছু একটা খুবই অদ্ভুত ঘটেছে। আমি এটাকে ডাকাতি বলব না, তবে এটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় মানসিক ক্ষতি।”

নিজ ছেলের প্রতি আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, “লামিনে নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলার। অনেক ব্যবধান নিয়েই সে সবার সেরা। এটা শুধু আমার ছেলে বলেই বলছি না, বরং কারণ সে সত্যিই বিশ্বের সেরা। আমার মনে হয় না, তার কোনো প্রতিদ্বন্দ্বী আছে।”

স্প্যানিশ সমর্থকদের উদ্দেশে নাসরাওয়ি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “স্পেনের সবার প্রতি শুভেচ্ছা রইল। আগামী বছর ব্যালন ডি’অর হবে স্প্যানিশ।”