রাজধানীর শাহবাগে প্রশ্নের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এ ঘটনা ঘটে।


\r\n

সংবাদ সম্মেলন শেষ করে সভাস্থল ত্যাগ করার সময় এক যুবক সামনে এসে বন্যার ত্রাণ তহবিলের অর্থের হিসাব জানতে চান। তিনি প্রশ্ন করেন, বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার স্বচ্ছ হিসাব এখন পাওয়া যাবে কি না এবং সেই অর্থ বর্তমানে কোথায় রয়েছে।


\r\n

এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি আসিফ মাহমুদকে।


\r\n

পরে ঘটনাস্থলে উপস্থিত ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, বন্যার ত্রাণ হিসেবে দেওয়া টাকার হিসাব জানার অধিকার তার রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘জুলাই বিপ্লবের যোদ্ধাদের অবহেলা করা হচ্ছে।’