সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীর অধিকার নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে জয়পুরহাটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে তেঘর এলাকায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু। তিনি বলেন, উন্নত ও মানবিক সমাজ গঠনে নারীর অধিকার নিশ্চিত করা অপরিহার্য। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানে নারীদের আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পরিবার ও সমাজে নারীর প্রতি সম্মান বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমদুল্লাহ শাকিল, ওয়ারিয়র্স অব জুলাইয়ের জেলা আহ্বায়ক রাকিবুল হাসান রকি, এনসিপির জেলা কমিটির সদস্য মুকুল হোসেন, শাহনাজ পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জুলাই অভ্যুত্থানে শহীদ মেহেদির পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।





