শীতের আগমনের আগেই অনেকেই পা ফাটার সমস্যায় ভুগছেন। বিশেষ করে গোড়ালি ফেটে গেলে হাঁটাচলায়ও অসুবিধা হয়। বাজারের পেডিকিউর বা প্রসাধনী সবসময় কার্যকর না-ও হতে পারে। তবে ঘরেই সহজ কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করে পায়ের ত্বককে নরম, মসৃণ ও সুস্থ রাখা সম্ভব।
ঘরে তৈরি ফুট স্ক্রাবের উপকরণ :
১ কাপ চিনি
আধা কাপ নারকেল তেল
২ চামচ মধু
অর্ধেক লেবুর রস
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি এয়ার-টাইট কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। মধু ত্বককে ময়েশ্চারাইজড রাখে, নারকেল তেল পায়ের শুষ্কতা কমায়, আর চিনি ও লেবু মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
ব্যবহারের নিয়ম :
১️⃣ ১ .এক বালতি উষ্ণ পানিতে পা ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
২️⃣২. পা ধুয়ে নিয়ে স্ক্রাব মিশ্রণটি পায়ের ত্বকে লাগিয়ে প্রায় ১০ মিনিট ম্যাসাজ করুন।
৩️⃣৩. এরপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে শুকনো করে নিন এবং ময়েশ্চারাইজার লাগান।
সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতি অনুসরণ করলে গোড়ালি ফাটার সমস্যা অনেকটাই কমবে। নিয়মিত যত্নে পায়ের ত্বক থাকবে নরম, মসৃণ ও ফাটা-মুক্ত-শীতের আগেই মিলবে পায়ের বিশেষ যত্ন।





