সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি শুরু করছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে।
ওইদিন বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ১০ এপ্রিল থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে এবং ১২ এপ্রিলই ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন।





