জহির উদ্দিন স্বপন বলেছেন, সংসদীয় রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শনিবার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দ্বিতীয় দিনের কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে তথ্যমন্ত্রী জানান, বিকেলে চতুর্থ সেশনের মাধ্যমে কর্মশালাটি শেষ হবে।
তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করতে এবং সরকারি দল হিসেবে সংসদকে সক্রিয় রাখার দায়িত্ব কীভাবে আরও ভালোভাবে পালন করা যায়, সে বিষয়গুলো নিয়েই এই প্রশিক্ষণে আলোচনা হচ্ছে।





