জাতীয় সংসদে পাস হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬’।
বুধবার (৮ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাস হয়।
এই আইনের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহারের পথ তৈরি হলো। পাশাপাশি ভবিষ্যতেও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া যাবে না—এমন বিধান রাখা হয়েছে।
আইন অনুযায়ী, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব মামলা ও অভিযোগ বাতিল করা হবে।
এর আগে একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল-২০২৬’ও পাস হয়। সংশোধনের ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা পাবে সরকার।
\r\n\r\n\r\n\r\n\r\n
এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে।





