জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরোনো পথে ফিরে গেছে এবং সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।
সোমবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “সংস্কার ও পরিবর্তনের লড়াই আমাদের অব্যাহত থাকবে। আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার যদি পুরোনো পথে যায়, আমরা নতুন দিগন্ত উন্মোচিত করতে বাধ্য। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।”
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা সম্পূর্ণভাবে প্রস্তুত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর প্রমুখ।





