ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সভাটি অনুষ্ঠিত হবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬.৩০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে।
নির্বাচনে জামায়াত ২২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং এর মধ্যে ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা মোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছেন।





