সরকার পরিবর্তনের পর প্রধানমন্ত্রীর দপ্তরের অনলাইন কার্যক্রম এখন পিএমও ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে পরিচালিত হচ্ছে। এর ফলে আগের প্রধান উপদেষ্টার কার্যালয়ের cao.gov.bd ঠিকানাটি আর আলাদাভাবে পাওয়া যাচ্ছে না; এটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে।


ওয়েবসাইট পরিবর্তনের ফলে অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত কিছু নথি অনলাইনে সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ সরকারি দলিল আর্কাইভে সংরক্ষণ করা হলেও সেগুলো পাওয়ার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।


অন্যদিকে, নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার পরিবর্তনের পর কার্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ করা একটি নিয়মিত প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময়ও একইভাবে আগের সরকারের ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছিল।


বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি নথি সহজলভ্য রাখা নাগরিক, গবেষক ও সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এসব তথ্য অনলাইনে সংরক্ষণ ও সহজে প্রবেশযোগ্য রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন।


\r\n\r\n\r\n\r\n

অন্তর্বর্তী সরকারের আমলে পরিচালিত ফেসবুক পেজটি কার্যক্রম বন্ধ করা হলেও ঐতিহাসিক দলিল হিসেবে তা উন্মুক্ত রাখা হয়েছে।