জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সরকারের গঠনে নির্ণায়কের ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, তার দল শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণা জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারজিস আলম এ কথা বলেন।

সভায় তিনি দলের নেতা-কর্মীদের জন্য সতর্কবার্তা দেন। তার বক্তব্যে, “এনসিপির কোনো নেতা বা কর্মী অপকর্মে জড়িত থাকলে তাকে দলে রাখা হবে না।”

সারজিস আলম আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে গেছে, কিন্তু পুরো কাঠামো এখনও টিকে আছে। আমাদের লড়াই সেই কাঠামোর বিরুদ্ধে। ফ্যাসিস্টের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম এবং জেলার বিভিন্ন পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ।