ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি অফিসে পৌঁছান। সেখানে তাকে তিন বাহিনীর প্রধানরা স্বাগত জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
পরে দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী-কে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।





