ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে শাখা ছাত্রশিবির। এসময় তারা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারিত) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভারয় ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন ও নেতাকর্মীসহ অন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে তাদের থেকে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ গ্রহণ করেন। এসময় প্রত্যেক সাংবাদিককে সাহরী ও ইফতারের সময়সূচি উপহার প্রদান করেন।
মতবিনিময়ে শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, তারা নিরাপদ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাবে। অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ছাত্রসংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। যৌক্তিক আন্দোলন ও শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় শিবিরের ভূমিকা থাকবে।





