ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে হাফেজ নিয়ামুল হোসাইন এবং সহকারী পরিচালক হিসেবে শিল্পী মোরশেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।


\r\n

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সুস্থ সংস্কৃতির চর্চা, মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুক্রবার রাজধানীর মগবাজারে সাইমুমের কার্যালয়ে আয়োজিত বৈঠকে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।


\r\n

নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক পরিচালক ও দেশীয় সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক শিল্পী সাইফুল্লাহ মানছুর।


\r\n

অনুষ্ঠানে সাবেক পরিচালকদের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ বায়েজিদ মাহমুদ, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহিল কাফি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুসনে মোবারক, নাট্যকার এবিএম নোমান আজাদ, শিল্পী আবু রায়হান এবং শিল্পী আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। এছাড়া সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসাও অনুষ্ঠানে অংশ নেন।


\r\n

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাইমুমের দায়িত্বশীলরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতে সংগঠনটিকে আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হবে। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের সাফল্য কামনা করেন।


\r\n

সাইফুল্লাহ মানছুর বলেন, সাইমুম একটি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। এই ধারাকে আরও বিস্তৃত ও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সাবেক ও অভিজ্ঞ নেতাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ কার্যক্রমে কাজে লাগবে বলেও তিনি উল্লেখ করেন।


\r\n

নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদ্য বিদায়ী পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।