Mirror News 24
H1
AD
সর্বশেষ
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।

01875596961
info@mirrornews.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
H1
AD

অনুসরণ করুন:

অনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তিধর্ম

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকমিরর নিউজ নির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকমিরর নিউজ বার্তা সম্পাদক

অফিস

অফিস : বাংলামোটর , ঢাকা

ইমেইল : info@mirrornews.net

মোবাইল : 01875596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
প্রচ্ছদ/সারা দেশ/সাতক্ষীরায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ, থানায় জিডি, চরম উৎকণ্ঠায় পরিবার
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২৪ এপ্রিল, ২০২৬
লেখক: মিরর নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

সাতক্ষীরায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ, থানায় জিডি, চরম উৎকণ্ঠায় পরিবার

মিরর নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬
পড়ার সময়: 2 মিনিট
সাতক্ষীরায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ, থানায় জিডি, চরম উৎকণ্ঠায় পরিবার
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান (৫৩) তার ছেলে আবু সেলিমের নিখোঁজ হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

জিডি নম্বর ১১৯০ এবং ট্র্যাকিং নম্বর 30VXS2, তারিখ ২৩ এপ্রিল ২০২৬। একই ঘটনায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়াল ভাঙ্গী গ্রামের বাসিন্দা মোছাঃ ফিরোজা খাতুন (৩০) তার ছেলে মোঃ মোজাহীদ হোসেন নিখোঁজ হওয়ার বিষয়ে আরেকটি জিডি দায়ের করেছেন, যার নম্বর ১১৮৯ এবং ট্র্যাকিং নম্বর GSX64D।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ রোববার ভোর আনুমানিক ৪টার দিকে কালীগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় দুই পরিবারই চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। সন্তানের কোনো খোঁজ না পেয়ে অভিভাবকদের আহাজারিতে এলাকায় এক ধরনের শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।নিখোঁজ এক কিশোরের অভিভাবক মতিয়ার রহমান বলেন, “আমার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি।

অপরদিকে ফিরোজা খাতুন বলেন, “আমার সন্তানকে ফিরে পেতে আমি সবার সহযোগিতা কামনা করছি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সারা দেশ / বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের  খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

সারা দেশ / থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

সারা দেশ / গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

জনপ্রিয় সংবাদ

1

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

2

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

3

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

4

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

5

ডুজা'র সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় ইবি সাংবাদিক সমিতির নিন্দা

6

বাঞ্ছারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র গরমে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

fgdsg
AD
fgdsg
AD
chdck
AD
fgdsg
AD
fgdsg
AD