স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খানের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আবেদনে উল্লেখ করা হয়, আবু আলম মোহাম্মদ শহিদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তিনি নিজের নামে অর্জিত এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবের অর্থ যেকোনো সময় উত্তোলন করে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করতে পারেন।





