সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সোমবার রাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।





