পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

\r\n

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তেঁতুলিয়া উপজেলার একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে।

\r\n

জরিমানার অর্থ সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। পাশাপাশি আগামী নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়।

\r\n

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। লঙ্ঘন হলে বিধি অনুযায়ী জরিমানা করা হবে।”

\r\n

সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, “পথসভায় নির্ধারিত সময় পার হওয়ার কারণে জরিমানা করা হয়েছে। আইন মেনে আমরা জরিমানার অর্থ সঙ্গে সঙ্গে পরিশোধ করেছি এবং ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে সভা পরিচালনা করা হবে।”