সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে সদস্য ও সাথী সমাবেশের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর ও জেলা শাখা।
বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) সকাল ১০ ঘটিকায় শহরের দারুল ইসলাম একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা।
এছাড়া বিশেষ অতিথি হিসাব আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।





