সিলেটে দিনের আলোতেই সাদা পাথর পাচারকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ একটি ট্রাক আটক করেছে। পাথরের ডাস্টের নিচে লুকিয়ে পাথর পাচার করা হচ্ছিল।

 রবিবার দুপুরে উপজেলার থানা বাজার এলাকা থেকে হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৩৬১৭) আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, চেকপোস্টে একটি হাইড্রোলিক ট্রাককে থামানোর সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, পাথরের ডাস্টের নিচে কৌশলে সাদা পাথর রাখা হয়েছে।

চালক ঘটনাস্থলেই ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক ও পাথর জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।