সিলেট সীমান্তবর্তী এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, একই দিন সকাল ৯টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৫ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। ঢাকা থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এই কম্পনের অবস্থান।
এর ফলে সিলেটসহ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। এর আগে পাঁচ দিন আগেও একই এলাকায় ৪.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
\r\n\r\n\r\n\r\n\r\n
সব মিলিয়ে, আসাম-সিলেট সীমান্ত এলাকায় ভূমিকম্পের পুনরাবৃত্তি নতুন করে উদ্বেগ তৈরি করছে।





