সামাজিক যোগাযোগমাধ্যম এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিয়ে, জন্মদিন, ছুটি—সবকিছু মুহূর্তে ছড়িয়ে পড়ে অনলাইনে। কিন্তু দেখা যায়, অনেক সত্যিকারের সুখী দম্পতি তুলনায় কম ছবি পোস্ট করেন। এর মানে এই নয় যে তাদের জীবন আনন্দহীন, বরং বিষয়টি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়।


আবেগের শক্তি ব্যক্তিগত পরিসরে
সুখী সম্পর্কের মূল শক্তি আসে একান্তে কাটানো সময় থেকে। অনেক দম্পতি মনে করেন, গভীর অনুভূতি প্রকাশের সেরা জায়গা সোশ্যাল মিডিয়া নয়। তারা বোঝেন, ব্যক্তিগত মুহূর্ত যত গোপন থাকে, সম্পর্ক তত আরামদায়ক হয়।


প্রদর্শনের প্রয়োজন নেই
যারা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ, তারা ভালোবাসা প্রমাণের জন্য বাইরের স্বীকৃতির অপেক্ষা করে না। প্রতিদিনের যত্ন, একসঙ্গে হাসি-কান্না, ছোট ছোট অভ্যাস—এসবই সম্পর্ককে দৃঢ় করে। ছবি দিয়ে অন্যকে বোঝানোর কোনো তাগিদ তারা অনুভব করেন না।


তুলনার চাপ এড়িয়ে চলা
সোশ্যাল মিডিয়া অনেক সময় অজান্তে তুলনার ফাঁদ তৈরি করে। অন্যের সাজানো মুহূর্তের সঙ্গে নিজের বাস্তবতা তুলনা করলে হতাশা আসে। সুখী দম্পতিরা এই চাপ থেকে দূরে থাকতে চান।


মুহূর্ত উপভোগ করাই মূল বিষয়
ফোন হাতে ছবি তুলার চেয়ে মুহূর্তটা নিজেরা উপভোগ করাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। একসঙ্গে ভ্রমণ, সিনেমা দেখা, রান্না করা—এসব আনন্দ তারা স্মৃতিতে মাপে, লাইক-কমেন্টে নয়।


নিরাপত্তা ও গোপনীয়তা
ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং ছবির অপব্যবহার বা অপ্রত্যাশিত মন্তব্যের ভয় অনেকেই এড়িয়ে চলেন।


সুখী দম্পতিরা তাই বুঝেছেন—ভালোবাসার আসল মূল্য লাইক বা শেয়ারে নয়, একে অপরের সঙ্গে কাটানো নিভৃত মুহূর্তেই নিহিত।