আখাউড়া প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ আরও রঙিন করে তুলতে “মেহেদী উৎসব” আয়োজন করেছে সামাজিক সংগঠন উপকূল এক্সপ্রেস টিম।

আজ আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দূর্জয়নগর গুচ্ছ গ্রামে সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শিশুরা আনন্দঘন পরিবেশে হাতে মেহেদী দিয়ে উৎসবের আমেজ উপভোগ করে। পুরো আয়োজনজুড়ে ছিল হাসি-খুশি ও উৎসবমুখর পরিবেশ।

উপকূল এক্সপ্রেস পেইজের ফাউন্ডার এডমিন মঈন মিয়া বলেন, “আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তনের সূচনা করতে। ঈদের আনন্দ সবার জন্য—এই ভাবনা থেকেই আমাদের এ আয়োজন। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও আমরা এমন মানবিক ও আনন্দঘন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

আয়োজকরা আরও জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ঈদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে তারা নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, যাতে এসব শিশু আনন্দ থেকে বঞ্চিত না হয়।

উল্লেখ্য, উপকূল এক্সপ্রেস টিম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনসংক্রান্ত তথ্য প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি তারা সময়ে সময় সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানবিক সেবায় নিয়োজিত রয়েছে।