জেলা প্রতিনিধি, সিলেট : সিলেটের জকিগঞ্জে স্কুলে যাওয়ার পথে জায়ান আরাফাত (ছাত্র) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জায়ান সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক এলাকার জসিম আহমেদের ছেলে এবং জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও জায়ান বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা বিদ্যালয়ে যোগাযোগ করলে জানতে পারেন, জায়ান আজ ক্লাসে উপস্থিত হয়নি।

এরপর আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তাকে না পেয়ে পরিবার চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি জায়ান আরাফাতের সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।