‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
‎‎শুক্রবার (৮ মে) সকালে শহরের টাউন হল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
‎এ সময় জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মুহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইঁয়া, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ আবদুর রহিম, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. নজির আহমাদ। 
‎জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, এড. মহসিন কবির মুরাদ, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুর রহমান ও সর্দার সৈয়দ আহমদ,মমিন উল্যাহ পাটওয়ারী প্রমুখ।
‎প্রধান অতিথি কাজী দ্বীন মুহাম্মদ বলেন, আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই,কথা ছিল জুলাই সনদ বাস্তবায়ন করার,কিন্তু নির্বাচনে মার্কায় ও গনভোটে ভোট দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচিত হওয়ার পর কথা ছিল দুটি শপথ নেওয়ার।  সরকারি দল একটি শপথ নিয়েছে অন্যটিকে অস্বীকার করেছে। জুলাই সনদের যদি স্বীকৃতি দেওয়া না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, জাতীয় সংসদের অধিবেশনে ও জাতীয় সংসদের বাহিরেও আন্দোলন চলবে।  জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এগারো দলীয় জোটের উদ্যোগে। স্থানীয় সরকার নির্বাচন জামায়াত একাই করবে, এখানে আর কোনো জোট নাই। সামনে স্থানীয় সরকার নির্বাচনে যার এরিয়ায় যারা দলীয় মনোনয়নে নির্বাচন করবে তাদেরকে পরিচিত করে তুলবেন। তাদেরকে কাজে লাগাবেন, সমাজের সামনে পরিচিত করে তুলবেন এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব।