ঝালকাঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় তিনি পাটি প্রদানকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঝালকাঠি থানার মাঠে পৌঁছেন। পরে বালক বিদ্যালয় মাঠে গিয়ে জুমার নামাজ আদায় করেন এবং নামাজের পর প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ আরও অনেকে।





