সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। এর আগে বিচারপতি মামনুর রহমানও পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মামনুর রহমান গত ২ ফেব্রুয়ারি ইমেইলের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। উভয়েই বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।





