ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কবর জিয়ারতে যান। একই স্থানে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন।

\r\n

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তারেক রহমান শহীদ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গেও কথা বলেন।

\r\n

এরপর তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবেন। এ লক্ষ্যে শুক্রবার তার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ফরমে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশন ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।