প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এসময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাজধানীর লালমাটিয়া এলাকায় নির্মিত এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।





