লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহত ব্যক্তির নাম ওয়াসিম আত্তাল্লাহ আলি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর অভিযানে ওয়াসিম আত্তাল্লাহকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, তিনি হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন।

তবে হামাস-এর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে এখনো কোনো পক্ষ থেকে বিস্তারিত মন্তব্য আসেনি

সূত্র: আলজাজিরা