হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি তোলা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। রিটে বিবাদীদের ব্যর্থতার বিষয়ে রুল জারি করারও আবেদন করা হয়েছে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ এ রিটের শুনানি করতে পারে।





