জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেছেন, ছেলের হত্যার পর যে যন্ত্রণা তিনি বয়ে বেড়াচ্ছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডই সে ক্ষতের একটু হলেও প্রশান্তি দিত। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষিত হওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।


\r\n

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহিনা বেগম বলেন, ছেলের জীবন্ত দেহ যেভাবে পুড়িয়ে ফেলা হয়েছিল, সে স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। তিনি বলেন, রায় দ্রুত কার্যকর হলে তবেই ন্যায়বিচার নিশ্চিত হবে।


\r\n

তিনি আরও বলেন, “আমরা ন্যায় চাইেছি। এই রায় যেন আর দেরি না করে কার্যকর হয়।”


\r\n

২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সজল। পরে তার মরদেহে আগুন লাগানোর চেষ্টা করা হয়। দুই দিন পর পুড়ে যাওয়া দেহের পাশ থেকে পাওয়া সিটি ইউনিভার্সিটির পরিচয়পত্র দেখে পরিবার তাকে শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ৭ আগস্ট শ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।