লক্ষ্মীপুর, ১৪ নভেম্বর – বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের আত্মীয়-স্বজনদের আগেই সুবিধা দিয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
\r\nএ্যানি বলেন, “আগে বলেছে হাসিনা পালায় না, পরে পালিয়ে গেছে। আওয়ামী লীগের সবাই পালায়নি। তিনি শুধু তার আত্মীয়-স্বজনকে আগেই পার করে দিয়েছেন। তাদের এমপি-মন্ত্রী বানানো হয়েছে এবং টাকার বস্তা ভাগ হয়ে গেছে।”
\r\nতিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন চালানো হয়েছে। মানুষের ওপর হামলা, গুম-খুন এবং লুটপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা হাসিনাকে জনগণের শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
\r\nএ্যানি অভিযোগ করেন, সরকারের বিচার প্রক্রিয়ার শুরুতে ১৭ নভেম্বর রায়ের আগে লকডাউন দিয়েছে, যা বাস্তবে কার্যকর হয়নি। তিনি বলেন, পাবলিক তাদের পক্ষ নেই এবং সামাজিক অনুষ্ঠানে উপস্থিত নেই। লকডাউনের মিছিলে গণমাধ্যমে যে ছবি দেখানো হয়েছে, তা আসলে ভুয়া ও এআই-এর মাধ্যমে তৈরি।
\r\nতিনি বলেন, “কিছু চোরাগোপ্তা হামলা হচ্ছে, যেমন গাড়িতে আগুন দেয়া বা পেট্রলবোমা হামলা। একসময় হাসিনা বলেছিলেন, যারা আগুন দেয় তাদেরও শাস্তি হবে।”
\r\nউঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির অন্যান্য নেতা এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।





