দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, হরে জান্নাতকে খুলনা, মর্জিনা আক্তারকে মাদারীপুর এবং মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক করা হয়েছে।

এছাড়া আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, জি.এম. সরফরাজকে হবিগঞ্জ, ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, শিল্পী রানী রায়কে মেহেরপুর, মুহাম্মদ রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।