১১ দলীয় জোট ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াতের

\r\n

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

\r\n

ডা. শফিকুর রহমান বলেন, “ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। ১২ ফেব্রুয়ারি জনগণ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।”

\r\n

এদিকে নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে ভূমিদস্যুদের চিরতরে নির্মূল করা হবে।