আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


\r\n

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া সরকারি ও বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের গবেষণা, জরিপ, কৃষিকাজ ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থার আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে বেবিচকের কাছে পূর্বানুমতি নিয়ে এবং সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্র সাপেক্ষে ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।


\r\n

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।