সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সীমা আর কোনোভাবেই বাড়ানো হবে না। তাই আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এই হজযাত্রা সম্পন্ন হবে।





