২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর শহর শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উবাইদুল্লাহ হুসাইন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন খালিদ ইবনে খলিল।
১৮ ফেব্রুয়ারি, যশোর শহর শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট প্রাপ্ত উবাইদুল্লাহ হুসাইনকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়, এবং তিনি শপথবাক্য পাঠ করেন।
নবনির্বাচিত সভাপতি উবাইদুল্লাহ হুসাইন সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে খালিদ ইবনে খলিলকে মনোনীত করেন।
সমাবেশটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।





