বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্রার্থীর মধ্যে দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সিরাজগঞ্জ-২ আসনে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু; ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ; ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন; ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস; নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর; এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী।
বিস্তারিত আসছে.......





