গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিভাগভিত্তিক রোগীর সংখ্যা: বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ১১১ জন, চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৫১ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৫৯ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন

গত ২৪ ঘণ্টায় ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১,৬৭০ জন এবং সুস্থ হয়েছেন ২০,২৫৭ জন। মোট রোগীর মধ্যে ৫৮.৮% পুরুষ ও ৪১.২% নারী।

গত ২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে মারা যাননি। তবে চলতি বছরে এ পর্যন্ত ৮৪ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

আগের বছরগুলোর তুলনা: ২০২৪ সালে: আক্রান্ত - ১,০১,২১৪ জন, মৃত্যু - ৫৭৫ জন । ২০২৩ সালে: আক্রান্ত - ৩,২১,১৭৯ জন, মৃত্যু - ১,৭০৫ জন

স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখাই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা।