সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয় ১ হাজার ২৭৮ জন। নতুন করে হামে আক্রান্ত হয়ে ১২৭ জন এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আরও ২১ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে মারা যায় ৫ শিশু ও আক্রান্ত হয় ১ হাজার ২৭৮ জন।
এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যায় ঢাকা বিভাগে এবং মৃত্যু হয় বরিশাল বিভাগে





