জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গণঅধিকার পরিষদ ২টি আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাবে না। দল এককভাবে নিজেদের প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।


\r\n

তিনি জানান, আজ দলের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সভায় নেতারা তাদের বক্তব্যে জানিয়েছেন, গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে এগোতে চায় এবং আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না।


\r\n

মনোনয়নপত্র বিতরণ ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। দলীয় প্রার্থীরা আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন।