বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় যেসব প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন, তাদের ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এবং চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
\r\nগত ৩০ জানুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ করা হয় ১০ ফেব্রুয়ারি। প্রিলিমিনারিতে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।
\r\nএবারের বিসিএসে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডার পদ ৩৯৫টি। ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগ দেওয়া হবে।





