বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তারেক রহমান বলেন, আজকের দিনটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। একদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, অন্যদিকে দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ তিনি দেশে চলে যাবেন।
বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দলের পরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।





