কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, ‘আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী।’ তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় ধানের শীষের পক্ষে আয়োজিত শেষ নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা-১ আসনে বিএনপি জয়ী না হলে উন্নয়ন সম্ভব নয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।