ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় ঘোষণা করেছেন, \"হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।\"
\r\nখামেনির এই ঘোষণাটি দিয়েছেন ফার্সি ভাষায়, যেখানে তিনি উল্লেখ করেন, \"মর্যাদাপূর্ণ হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।\" ‘হায়দার’ নামটি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.)-এর একটি পরিচিত উপনাম, যিনি বীরত্ব ও ন্যায়ের প্রতীক হিসেবে মুসলিম বিশ্বে সম্মানিত।
\r\nঅন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, \"আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে আপাতত তাকে সরিয়ে ফেলছি না।\"
\r\nট্রাম্প আরও বলেন, \"আমরা চাই না বেসামরিক নাগরিকদের কিংবা মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।\"
\r\nএই বিবৃতিগুলো এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।





