আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, আবারও খবরের শিরোনামে এসেছেন। তিনি জানিয়েছেন, স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করার পরিকল্পনা করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, “আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।”


এর আগেও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, “আগে দুবার বিয়ে করেছি। কিন্তু যাদের বিয়ে করেছি, তারা সংসার করার চেয়ে জনপ্রিয় হওয়ার সুযোগ খুঁজেছে। বাইরে থেকে সংসারের কথা বললেও আসলে তাদের উদ্দেশ্য ছিল শুধু ফেমাস হওয়া। সেই কারণেই কোনো সম্পর্ক টেকেনি।”


ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, আপাতত নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। হিরো আলম বলেন, “নতুন কয়েকটি সিনেমার গান রেকর্ড শেষ করেছি। খুব শিগগিরই সেগুলো প্রকাশ হবে। পাশাপাশি আরও কিছু সিনেমার পরিকল্পনাও চলছে।”


অন্যদিকে বৃহস্পতিবার রিয়া মনি নিজের ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “সংসারের সময় হিরো আলম মিথিলা নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।”

রিয়া মনি জানান, এসব ঘটনার কারণেই তিনি হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তালাকনামাও পাঠান। তার দাবি, তালাকের কাগজ পাওয়ার পর হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছিলেন।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

তিনি আরও বলেন, পরিস্থিতি জটিল হয়ে পড়ায় তখনও তিনি সংসারে ছিলেন। কিন্তু হিরো আলমের আচরণে কোনো পরিবর্তন আসেনি, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তকে পোক্ত করে।