ইরানকে সমর্থন দিয়ে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সক্রিয় হওয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সতর্কতা জারি করেছে। ইরান ও ইসরাইলের যৌথ আগ্রাসনের পর উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে হুথিদের ভূমিকা নজরে রাখা হচ্ছে।

ইইউর লোহিত সাগর নৌ-মিশন জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোকে নতুন নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করতে হবে এবং নিরাপত্তা চ্যানেল ব্যবহার করে চলাচলের জন্য সহায়তা নিতে হবে। এ বিষয়ে মিশন তাদের সম্পদ লোহিত সাগরে সতর্ক অবস্থানে রেখেছে।

হুথির আগের আক্রমণের অভিজ্ঞতা থেকে জানা যায়, ২০২৩ সালে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হুথির সামরিক পদক্ষেপের কারণে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছিল। তেল ও পণ্য পরিবহনের জন্য নৌযানগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার উপকূল হয়ে। এই অতীত অভিজ্ঞতা এবার ইইউকে সতর্ক করেছে।

সূত্র: আল জাজিরা